ফেব্রুয়ারির গান
লুৎফর রহমান রিটন
দোয়েল কোয়েল ময়না কোকিল
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
মুগ্ধ সবার প্রাণ।
সাগর নদীর উর্মিমালার
মন ভোলানো সুর
নদী হচ্ছে স্রোতস্বিনী
সাগর সমুদ্দুর।
ছড়ায় পাহাড় সুরের বাহার
ঝরনা-প্রকৃতিতে
বাতাসে তার প্রতিধ্বনি
গ্রীষ্ম-বর্ষা-শীতে।
গাছের গানে মুগ্ধ পাতা
সবার আছে গান
পাখির গানে পাখির সুরে
মুগ্ধ সবার প্রাণ।
ফুল পাখি নই, নইকো পাহাড়
ঝরনা সাগর নই
মায়ের মুখের মধুর ভাষায়
মনের কথা কই।
বাংলা আমার মায়ের ভাষা
শহিদ ছেলের দান
আমার ভাইয়ের রক্তে লেখা
ফেব্রুয়ারির গান।

অনুশীলনী
১. কবিতাটির মূলভাব জেনে নিই।
১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির জীবনে একটি স্মরণীয় দিন। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রসমাজ এইদিনে আন্দোলন শুরু করে। ছাত্রদের মিছিলে পাকিস্তানি সরকার গুলি চালায়। সালাম, বরকত, শফিক, জব্বার ও আরও অনেকে (যাদের নাম জানা যায়নি) শহিদ হন। ঐ ঘটনা অবলম্বন করে কবি লুৎফর রহমান রিটন ‘ফেব্রুয়ারির গান’ কবিতাটি লিখেছেন। বাংলা ভাষার প্রতি মমতা আর শহিদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ পেয়েছে এই কবিতায়।
২. শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। অর্থ বলি।
|
মুগ্ধ |
উর্মি |
উর্মিমালা |
স্রোতস্বিনী |
|
সমুদ্দুর |
বাহার |
স্বর্ণলতা |
প্রতিধ্বনি |
৩. ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি।
|
সমুদ্দুর |
মুগ্ধ |
বাহার |
|
প্রতিধ্বনি |
মন ভোলানো |
স্রোতস্বিনী |
ক. বাংলার সৌন্দর্য দেখে আমি [………………………………………… .]।
খ. গ্রীষ্মকালে ফলের [……………………………..] দেখা যায়।
গ. সাত [………………………………] তের নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।
ঘ. […………………………….] ভেসে চলেছে পাল তোলা নৌকা।
ঙ. রংধনুর [....................................] রং এ আকাশ রঙিন হয়েছে।
চ. সকল মানুষের কন্ঠে একই [ .......................]।
৪. প্রশ্নগুলোর উত্তর জেনে নিই ও লিখি।
ক. কবি এই কবিতায় কত ধরনের সুরের কথা বলেছেন?
খ. পাতা আর স্বর্ণলতা কিসে মুগ্ধ হচ্ছে?
গ. প্রজাপতি ফুলের সাথে কীভাবে কথা বলে?
ঘ. আমরা কোন ভাষাতে আমাদের মনের কথা বলি?
ঙ. ‘শহিদ ছেলের দান’ হিসাবে আমরা কী পেয়েছি?

৫. ঠিক উত্তরটিতে টিক () চিহ্ন দিই।
ক. মনের কথা কীভাবে বলব?
১. মায়ের ভাষায়
২. বাবার ভাষায়
৩. দাদার ভাষায়
৪. মামার ভাষায়
খ. পাখির গানে সবার প্রাণ কেমন হয়?
১. বিরক্ত
২. মুগ্ধ
৩. রাগ
৪. খুশি
গ. নদীর অপর নাম কী?
১. স্রোতস্বিনী
২. পুকুর
৩. সমুদ্র
৪. খাল
ঘ. ফুলের সাথে কে কথা বলে?
১. প্রজাপতি
২. হরিণ
৩. মানুষ
৪. পাখি
ঙ. ফেব্রুয়ারির গান কাদের রক্তে লেখা?
১. ভাইয়ের
২. মামার
৩. বাবার
৪. মানুষের

৬. কর্ম-অনুশীলন
একুশে ফেব্রুয়ারি সম্বন্ধে একটি অনুচ্ছেদ রচনা করি।
কবি-পরিচিতি
লুৎফর রহমান রিটন ১৯৬১ সালের ১লা এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। বিচিত্র বিষয়ে ছড়া ও কবিতা রচনা করে তরুণ বয়সেই তিনি পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছেন। ছড়া ছাড়াও তিনি গল্প উপন্যাস লেখেন। এরই স্বীকৃতি স্বরূপ ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। টেলিভিশনের উপস্থাপক হিসেবেও তিনি খ্যাতিমান। তাঁর উল্লেখযোগ্য শিশুতোষ গ্রণ্থ : ‘ধুত্তুরি’, ‘ঢাকা আমার ঢাকা’, ‘ছড়া ও ছবিতে মুক্তিযুদ্ধ’, ‘ভূতের বিয়ের নিমন্ত্রণে’, ‘বাচ্চা হাতির কাণ্ডকারখানা’ ইত্যাদি।
