অধ্যায় ৩

বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী

১। চাকমা

বাংলাদেশে ৪৫টিরও অধিক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী আছে। বিভিন্ন জনগোষ্ঠীর সমাহারের কারণে আমাদের সমাজ এতো বৈচিত্র্যময়।

এ পাঠে আমরা জানব চাকমা জনগোষ্ঠী সম্পর্কে। বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে চাকমা হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। তারা বেশিরভাগ বাস করেন রাঙামাটি, খাগড়াছড়ি অঞ্চলে। চাকমা জনগোষ্ঠীর অধিকাংশ হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী।

জীবনধারা

চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে। তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে। ঐতিহ্যবাহী নাচ আছে। চাকমাদের নিজেদের রাজা আছেন এবং প্রতিটি গ্রামে একজন করে গ্রামপ্রধান থাকেন যাকে, চাকমারা ‘কারবারি’ বলে। চাকমাদের বাড়িগুলো তৈরি করা হয় কাঠ ও বাঁশ দিয়ে এবং পাহাড়ের ঢালে ঢালে। চাকমারা ‘জুম’ পদ্ধতিতে কৃষিকাজ করে থাকেন। এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত খুড়ে নতুন করে বীজ বপন করা হয়। তাদের প্রধান খাবার ভাত।

পোশাক

চাকমারা নিজেরা তাঁতে নানা নকশায় সুন্দর সুন্দর কাপড় বুনন করেন। চাকমা মেয়েরা কোমর থেকে নিচ পর্যন্ত এক ধরনের কাপড় পরেন যাকে ‘পিনোন’ বলা হয়। শরীরের উপরের অংশে যে ওড়না পরেন তাকে ‘হাদি’ বলা হয়। চাকমা পুরুষেরা সাধারণত ফতুয়া ও লুংগি পরে থাকেন।

উৎসব

চাকমা জনগোষ্ঠী বৌদ্ধদের মূল ধর্মীয় উৎসবগুলো পালন করেন। বিশেষ করে বৈশাখ মাসে পালিত হয় বৌদ্ধ পূর্ণিমা এবং বাংলা নববর্ষের সময়ে তিনদিন ধরে পালিত হয় বিজু উৎসব। উৎসবের সময় তারা বাড়িঘর ফুল দিয়ে সাজান এবং পরস্পরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

১১

ক . এসো বলি

এখানে বেশ কয়েকটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছবি দেওয়া আছে। এর মধ্যে কোনো ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম কখনো শুনেছ কী? তাদের সামাজিক রীতিনীতি কীভাবে তোমার রীতিনীতি থেকে আলাদা? শিক্ষকের সহায়তায় শ্রেণিতে আলোচনা কর।

খ । এসো লিখি

চাকমাদের উল্লেখযোগ্য কিছু বিষয় নিচের তালিকায় দেওয়া আছে। বাড়ি,খাবার ও কৃষি নিয়ে একই ধরনের আরেকটি ছক তৈরি কর ও উল্লেখযোগ্য দিকগুলো লেখ।

জীবনধারা

পোশাক

উৎসব

নিজেদের ভাষা, বর্ণমালা ও গান আছে। রাজা দ্বারা পরিচালিত ও গ্রাম প্রধান আছেন।

নিজেরা তাঁতে পোশাক তৈরি করেন।

বৌদ্ধ ধর্মীয় উৎসব

গ । আরও কিছু করি

চাকমা নৃ-গোষ্ঠীর জীবনের সাথে তোমার জীবনের একটি মিল ও একটি ভিন্নতা খুঁজে বের কর এবং লেখ।

ঘ । যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও :

বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করে?

ক) উত্তর-পশ্চিমে

খ) উত্তর-পূর্বে

গ) দক্ষিণ-পশ্চিমে

ঘ) দক্ষিণ-পূর্বে

১২

২ মারমা

চাকমা নৃ-গোষ্ঠীর পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা। মারমা নৃ-গোষ্ঠীর বেশির ভাগ বসবাস করেন বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি এলাকায়।

জীবনধারা

মারমাদের নিজেদের রাজা আছেন। এছাড়া গ্রামে গ্রামপ্রধান থাকেন। তাদের বাড়িঘর উঁচু স্থানে মাচা করে তৈরি করা হয়। মারমা নৃ-গোষ্ঠী লোকেরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন। তারা শুটকি মাছের ভর্তা খান যা ‘নাম্পি’ নামে পরিচিত। মারমারা ‘জুম’ পদ্ধতিতে চাষ করেন। তারা পূর্বে নানা ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন।

পোশাক

মারমা ছেলে ও মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম ‘থামি’ ও ‘আঙ্গি’। অবশ্য বর্তমানে মারমা ছেলে-মেয়েরা আধুনিক পোশাকই বেশি পরে।

উৎসব

মারমা জনগোষ্ঠীর লোকেরা বৌদ্ধধর্মের সকল উৎসব পালন করে। প্রতিমাসে তারা পূর্ণিমার সময় ‘লাবরে’ পালন করেন। এছাড়া প্রতিবছর বৈশাখ মাসের দ্বিতীয় দিনে মারমারা ‘সাংগ্রাই’ উৎসব উদযাপন করেন। এই বিশেষ দিনে তারা পানি দিয়ে খেলেন।

১৩

ক । এসো বলি

মারমা নৃ-গোষ্ঠীর কেউ তোমার পরিচিত? তাদের কোনো বিশেষ রীতিনীতির সাথে কি তুমি পরিচিত? শিক্ষকের সহায়তায় শ্রেণিতে আলোচনা কর।

  • চাকমাদের সাথে মারমাদের কোন কোন বিষয়ে মিল আছে?

  • মারমা সংস্কৃতির কোন দুইটি বিষয়ে অনেক পরবির্তন এসেছে?

খ এসা লিখি

মারমাদের জীবনধারা সম্পর্কে যা যা শিখেছ তা নিচের ছকে দেওয়া তিনটি শিরোনামে লেখ। কাজটি জোড়ায় কর।

বাড়ি

খাদ্য

কৃষি

-

-

-

গ । আরও কিছু করি

মারমা নৃ-গোষ্ঠীর কারও সাথে দেখা হলে ‍তুমি তাদের সম্পর্কে কী কী বিষয়ে জানতে আগ্রহী তার একটি তালিকা তৈরি কর।

ঘ । যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও

মারমারা বছরে কয়টি ‘লাবরে’ উদযাপন করেন?

ক. একটি

খ. দুইটি

গ. দশটি

ঘ. বারটি

১৪

৩। সাঁওতাল

বাংলাদেশের দিনাজপুর, রাজশাহী, রংপুর ও বগুড়া জেলায় সাঁওতালরা বাস করেন। এছাড়াও সাঁওতালদের একটি বড় অংশ ভারতে বাস করেন।

জীবনধারা

সাঁওতালদের নিজস্ব ভাষা আছে। সাঁওতালদের প্রধান খাবার ভাত। এছাড়াও তারা মাছ, মাংস ও সবজির পাশাপাশি ‘নালিতা’ নামে এক ধরনের খাবার খান যা পাট গাছের পাতা দিয়ে রান্না করা হয়। বর্তমানে কৃষি তাদের প্রধান পেশা। এছাড়া মাছ ধরা, চা বাগানের কাজ, কুটির শিল্পসহ আরও নানা ধরনের কাজ করে থাকেন।

পোশাক

সাঁওতাল মেয়েরা দুইখন্ড কাপড় পরেন। উপরর অংশকে বলা হয় ‘পানচি’ এবং নিচের অংশকে বলা হয় ‘পাড়হাট’। ছেলেরা আগে ধুতি পরতেন। বর্তমানে লুঙ্গি , গেঞ্জি ও শার্ট পরেন।

উৎসব

সাঁওতালরা উৎসব প্রিয়। সাঁওতালদের পাঁচটি প্রধান উৎসব হলো:

মাস

উৎসব

পৌষ

বছরের প্রধান ফসল তোলার পর ‘সোহরায় উৎসব’ পালন করা হয়।

মাঘ

‘মাঘ সিম’ হলো ঘর বানানোর জন্য বন থেকে খড় কুড়ানোর উৎসব।

ফাল্গুন

বসন্তের প্রথম দিনের উৎসব

আষাঢ়

‘এর কংশিম’ উৎসবে প্রতিটি পরিবার থেকে দেবতাদের উদ্দেশে একটি করে মুরগি উৎসর্গ করা হয়।

ভাদ্র

‘হাড়িয়ার সিম’ উৎসবে ফসলের জন্য বারোয়ারি ভোগ দেওয়া হয়।

১৫

ক । এসো বলি

সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা জনগোষ্ঠীর কোন কোন পার্থক্য রয়েছে? শিক্ষকের সহায়তায় আলোচনা কর।

খ । এসো লিখি

সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা যা জেনেছ তা নিচের ছকে দেওয়া তিনটি শিরোনামে লেখ। কাজটি জোড়ায় কর।

ভাষা

খাদ্য

কাজ

-

-

-

গ আরও কিছু করি

বাংলাদেশের একটি মানচিত্র নাও এবং এই অধ্যায়ে যে সকল ক্ষুদ্র নৃ- গোষ্ঠী সম্পর্কে জানলে তারা যে সকল অঞ্চলে বসবাস করেন সে স্থানগুলো চিহ্নিত কর।

ঘ যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও:

ক) সাংগ্রাই

খ) হাড়িয়ার সিম

গ) বিজু

ঘ) লাবরে

১৬

৪ মণিপুরি

মণিপুরি নৃ-গোষ্ঠীর লোকেরা সিলেট মৌলভীবাজার ও হবিগঞ্জে বসবাস করে থাকেন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অধিকাংশ মনিপুরি বসবাস করেন। এই নৃ-গোষ্ঠীর অনেকেই ভারতের মণিপুর রাজ্যে বাস করেন। মণিপুরিরা দুইটি ভাষাগোষ্ঠীতে বিভক্ত: বিষ্ণুপ্রিয়া মণিপুরি ও মৈ তৈ মণিপুরি।

জীবনধারা

মণিপুরিদের বাড়ীঘর বাঁশ, ইট বা টিনের তৈরি। তারা ভাত, মাছ ও নানা ধরনের সবজি খান। মাংস সামাজিক ভাবে নিষিদ্ধ। তাই তারা তা খান না। তাদের একটি প্রিয় খাবারের নাম ‘সিঞ্জেদা’ যা নানা ধরনের শাক-সবজি দিয়ে তৈরি। মণিপুরিরা মুলত কৃষিজীবী ও তাঁতি।

পোশাক

মণিপুরি মেয়েরা ‘লাহিং’ (এক ধরনের ঘাগড়া জাতীয় পোশাক) ‘আহিং’ (ব্লাউজ) ও ওড়না পরেন। ছেলেরা ধুতি ও পাঞ্জাবি পরেন।

উৎসব

মণিপুরিদের নানা ধরনের উৎসব আছে। যেমন– রথযাত্রা, দোলযাত্রা, রাসপূর্ণিমা ইত্যাদি মণিপুরিরা প্রায় সারাবছরই উৎসবে মেতে থাকেন। নাচ, গান, বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা আনন্দ করেন।

১৭

ক এসো বলি

শিক্ষকের সহায়তায় মণিপুরি জনগোষ্ঠী সম্পর্কে শ্রেণিতে আলোচনা কর।

খ এসো লিখি

মণিপুরিদের জীবনধারা সম্পর্কে নিচের ছকে দেওয়া তিনটি শিরোনামে লেখ। কাজটি জোড়ায় কর।

বাড়ি

খাদ্য

কাজ

গ । আরও কিছু করি

এই অধ্যায়ে দেওয়া নেই এমন যেকোনো একটি ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনধারা সম্পর্কে তথ্য সংগ্রহ কর ।

ছবি সংগ্রহ কর ও শ্রেণিতে উপস্থাপন কর। কাজটি দলে কর।

ঘ । যাচাই করি

বামপাশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল কর।

বামপাশ

ক. মণিপুরিরা

খ. চাকমা মেয়েদের পোশাক

গ. প্রতিবছর সাঁওতালরা

ঘ. মারমাদের একটি প্রিয় খাবারের নাম

ডানপাশ

পাঁচটি উৎসব পালন করেন।

নাপ্পি।

সিঞ্জেদা নামের খাবার খান।

পিনোন হাদি।

১৮

About

Title
Bangladesg
Author
YPSA
Date
2022-02-11T21:36:37Z

Progress

Section: অধ্যায় ৩

38%

38%

Accessibility

The publisher's accessibility information for the original EPUB.

Ways of reading

  • No information about appearance modifiability is available
  • No information about nonvisual reading is available

Conformance

  • No information is available

Settings

Reading settings

100%

100%