নমুনা প্রশ্ন
অধ্যায় ১ : আমাদের পরিবেশ ও সমাজ
অল্প কথায় উত্তর দাও :
১. প্রাকৃতিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ।
২. বাংলাদেশের কোন কোন অঞ্চলে বেশি বন্যা হয়?
৩. সামাজিক পরিবেশের তিনটি উপাদানের নাম লেখ।
৪. বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন কেন?
প্রশ্নগুলোর উত্তর দাও:
১. বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের ভূপ্রকৃতি কীভাবে আলাদা?
২. আমাদের সামাজিক পরিবেশে আর্দ্র জলবায়ুর প্রভাব কী?
অধ্যায় ২ : সমাজে পরস্পরের সহযোগিতা
অল্প কথায় উত্তর দাও:
১. জনসংখ্যায় নারী ও পুরুষের সংখ্যা কীভাবে তুলনা করা হয়?
২. ‘বৈষম্য’ বলতে কী বোঝায়?
৩. শ্রেণিকক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন একটি শিশুর পরিচয় দাও।
৪. ‘বৈচিত্র্য’ বলতে কী বোঝায়?
প্রশ্নগুলোর উত্তর দাও:
১. পরিবারে ছেলে ও মেয়েদের সমানভাবে মূল্যায়নের একটি উদাহরণ দাও।
২. তোমার কোন বন্ধুর উপর রেগে গেলে তুমি কী কর?
অধ্যায় ৩: বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
অল্প কথায় উত্তর দাও:
১. চাকমা জনগোষ্ঠী কোন ধরনের বাড়ি নির্মাণ করেন?
২. মারমা জনগোষ্ঠী কোন ধর্মের অনুসারী?
৩. সাঁওতালদের একটি উৎসবের নাম লেখ।
৪. মণিপুরিরা যে বিশেষ এক ধরনের সবজি খান তার নাম কী?
প্রশ্নগুলোর উত্তর দাও:
১. কীভাবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা অন্যদের চেয়ে আলাদা?
২. কীভাবে বর্তমান সময়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনযাত্রা বদলে যাচ্ছে?
অধ্যায় ৪ : নাগরিক অধিকার
অল্প কথায় উত্তর দাও:
১. ‘নাগরিক’ বলতে কী বোঝায়?
২. ‘ভাষার অধিকার’ বলতে কী বোঝায়?
৩. একটি রাজনৈতিক অধিকারের নাম লেখ।
৪. ‘অর্থনৈতিক অধিকার’ কী?
প্রশ্নগুলোর উত্তর দাও:
১. মত প্রকাশের স্বাধীনতার অধিকারের একটি উদাহরণ দাও।
২. ন্যায্য পারিশ্রমিক না পেলে মানুষ কী করতে পারেন?
৮৭অধ্যায় ৫: মূল্যবোধ ও আচরণ
অল্প কথায় উত্তর দাও :
১. একটি নৈতিক গুণের নাম লেখ ।
২. নম্র স্বভাবের মানুষ কেমন আচরণ করেন, তার একটি উদাহরণ দাও।
৩. তোমার একটি দোষের কথা লেখ যা তুমি পরিত্যাগ করতে চাও।
৪. রাস্তায় কিছু টাকা কুড়িয়ে পেলে তুমি কী করবে?
প্রশ্নগুলোর উত্তর দাও:
১. মূল্যবোধ ও আচরণের মধ্যে পার্থক্য কী?
২. নৈতিক গুণগুলোর মধ্যে কোনটির মাধ্যমে তুমি সুপরিচিত হতে চাও?
অধ্যায় ৬: পরমতসহিষ্ণুতা
অল্প কথা উত্তর দাও:
১. ‘সহিষ্ণুতা’ বলতে কী বোঝায়?
২. প্রত্যেকের মতামত শোনা উচিত কেন?
৩. বাড়িতে অন্যদের মতামত নিয়ে সিদ্ধান্ত গ্রহনের একটি উদাহরণ দাও।
৪. ‘বিতর্ক’ কী?
প্রশ্নগুরোর উত্তর দাও:
১. তোমরা সবাই মিলে শ্রেণিকক্ষের বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত কীভাবে নেবে?
২. সকলের মতামত নিয়ে আলোচনা করতে কি বেশি সময় লাগে?
অধ্যায় ৭ : কাজের মর্যাদা
অল্প কথায় উত্তর দাও:
১. কায়িক শ্রমভিত্তিক একটি কাজের নাম লেখ।
২. হাসপাতালে কী ধরনের পেশাজীবীরা কাজ করেন?
৩. আইনি পেশার উদ্দেশ্য কী?
৪. সকল পেশার মানুষের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত?
প্রশ্নগুলোর উত্তর দাও?
১. কোন কাজটি তোমার সবচেয়ে কঠিন মনে হয়?
২. তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও?
অধ্যায় ৮ : সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ
অল্প কথায় উত্তর দাওঃ
১. পার্ক এবং খেলার মাঠ কীভাবে সমাজে ভূমিকা রাখে?
২. সরকার আমাদের জন্য কী কী নির্মাণ করে?
৩. সমাজে পানির দুইটি ব্যবহার উল্লেখ কর।
৪. দুইটি প্রাকৃতিক সম্পদের নাম লেখ।
প্রশ্নগুলোর উত্তর দাও :
১. প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমরা কী কী করতে পারি?
২. রাস্তাঘাট ও সেতু মেরামত করা জরুরি কেন?
৮৮অধ্যায় ৯ : এলাকার উন্নয়ন
অল্প কথায় উত্তর দাও:
১. গ্রামীণ অঞ্চলের দুইটি সুবিধা উল্লেখ কর।
২. কীভাবে রাস্তা-ঘাট ও সেতু মেরামত করা সম্ভব?
৩. শহর অঞ্চলের দুইটি সুবিধা উল্লেখ কর।
৪. কীভাবে পানি ও গ্যাস লাইন মেরামত দায়িত্ব কার?
প্রশ্নগুলোর উত্তর দাও:
১. এলাকার উন্নয়নে আমাদের ভূমিকা কী হওয়া উচিত?
২. এলাকায় কোনোকিছু মেরামত করার দায়িত্ব কার?
অধ্যায় ১০ : এশিয়া মহাদেশ
অল্প কথায় উত্তর দাও:
১. বাংলাদেশ ব্যতীত এশিয়া মহাদেশের দুইটি দেশের নাম লেখ।
২. এশিয়া মহাদেশে অবস্থিত দুইটি মহাসাগরের নাম লেখ।
৩. এশিয়ার দুইটি প্রধান ফসলের নাম লেখ।
৪. এশিয়া মহাদেশের দুইটি প্রাণীর নাম লেখ।
প্রশ্নগুলোর উত্তর দাও :
১. এশিয়া কী কী কারণে বিশ্বের বৃহত্তম মহাদেশ?
২. এশিয়ার জলবায়ুর প্রকৃতি বর্ণনা কর।
অধ্যায় ১১ : বাংলাদেশের ভূপ্রকৃতি
অল্প কথায় উত্তর দাও:
১. বাংলাদেশের নদীগুলো কোন সাগরে পতিত হয়েছে?
২. আমাদের দেশে কয়টি ঋতু আছে?
৩. আমাদের দেশে জলাভূমির ম্যানগ্রোভ বন কোথায় অবস্থিত?
৪. সেখানে কোন কোন প্রাণী পাওয়া যায়?
প্রশ্নগুলোর উত্তর দাও :
১. বাংলাদেশের সমুদ্রসৈকতগুলোতে বেশি পর্যটক আকৃষ্ট করতে তুমি কী কী করবে?
২. সমুদ্রসৈকতগুলো রক্ষায় তুমি কী কী করতে পার?
অধ্যায় ১২ : দুর্যোগ মোকাবেলা
১. কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই?
২. বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে?
৩. আগুন লাগার দুইটি কারণ উল্লেখ কর।
৪. বন্যা প্রতিরোধের দুইটি উপায় লেখ।
প্রশ্নগুলোর উত্তর দাও :
১. মানুষ কীভাবে বন্যার ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে?
২. জলোচ্ছ্বাস/সাইক্লোনের প্রভাব বর্ণনা কর।
৮৯অধ্যায় ১৩ : বাংলাদেশের জনসংখ্যা
অল্প কথায় উত্তর দাও:
১. বাংলাদেশে বর্তমানে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
২. বর্তমানে জনসংখ্যার ঘনত্ব কত?
৩. জনসংখ্যার ঘনত্বের ভিত্তিতে বর্তমানে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
৪. অতিরিক্ত জনসংখ্যার একটি সামাজিক কারণ উল্লেখ কর।
প্রশ্নগুলোর উত্তর দাও :
১. পরিবেশের উপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কী কী?
২. পরিবারে শিশুর সংখ্যা কম থাকলে কী কী হতে পারে?
অধ্যায় ১৪ : আমাদের ইতিহাস
অল্প কথায় উত্তর দাও:
১. বাংলার প্রাচীন যুগের একজন রাজার নাম লেখ।
২. কোন শতাব্দীতে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?
৩. বাংলার মধ্যযুগের একজন শাসকের নাম লেখ।
৪. কোন শতাব্দী থেকে বাংলার সাহিত্যচর্চা বিকশিত হয়?
প্রশ্নগুলোর উত্তর দাও :
১. মধ্যযুগের বাংলার ধর্মীয়-আচরণের বিবরণ দাও।
২. মধ্যযুগে বাংলার ব্যবসা-বাণিজ্যের বিবরণ দাও।
অধ্যায় ১৫ : আমাদের মুক্তিযুদ্ধ
অল্প কথায় উত্তর দাও:
১. ভাষা আন্দোলন কখন হয়েছিল?
২. ছয়-দফা দাবি কখন উত্থাপন করা হয়েছিল?
৩. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় কখন?
৪. বাংলা স্বাধীনতা যুদ্ধ কয় মাস স্থায়ী হয়েছিল?
প্রশ্নগুলোর উত্তর দাও :
১. ১৯৭০ সালের নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন?
২. বঙ্গবন্ধুকে কেন কারাগারে বন্দী করা হয়েছিল?
অধ্যায় ১৬ : আমাদের সংস্কৃতি
১. বাঙালি সংস্কৃতির দুইটি উপাদানের নাম লেখ।
২. উৎসবে আমরা কোন ধরনের মিষ্টি খাই।
৩. লোকসংগীতের দুইটি ধারার নাম লেখ।
৪. আমাদের সংস্কৃতির জন্য কী কী হুমকি আছে?
প্রশ্নগুলোর উত্তর দাও :
১. বাঙালি সংস্কৃতির কোন বিষয়টি তোমার সবচেয়ে পছন্দের? কেন?
২. তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান প্রধান বৈশিষ্ট্য কী কী?
৯০