অধ্যায় ১

আমাদের পরিবেশ ও সমাজ

১। প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য

প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত হয়। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর-মহাসাগর, নদী, পশু-পাখি ইত্যাদি।

পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোনো অঞ্চল তুষারে ঢাকা। আবার কোনো কোনো অঞ্চল শুষ্ক মরুভুমি। বিভিন্ন স্থানের জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা। কোথাও জলবায়ু শীতল আবার কোথাও উষ্ণ। কোনো স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিামাণ বেশি।

বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশে ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলের ভুমি উঁচু, নদ-নদীর সংখ্যা কম। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। শতিকালে বেশ ঠান্ডা পড়ে। আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভুমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে এ অঞ্চলে বন্যার প্রবণতা বেশি।

৩

ক । এসো বলি

শিক্ষকের সহায়তায় শ্রেণিতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা কর ।

  • অঞ্চলটির ভুমি কেমন?

  • জলবায়ু কেমন?

খ এসো লিখি

বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলের পার্থক্য লেখ। কাজটি জোড়ায় কর।

বাংলাদেশের উত্তর অঞ্চল

বাংলাদেশের দক্ষিণ অঞ্চল

-

-

-

-

-

-

-

-

-

-

গ । আরও কিছু করি

প্রকৃতির বিভিন্ন অঞ্চলের ছবি সংগ্রহ কর: তুষারে ঢাকা অঞ্চল, মরুভুমি, পাহাড়, সাগর।

ঘ । যাচাই করি

প্রাকৃতিক পরিবেশের কারনে অঞ্চলভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তার দুটি বৈশিষ্ট্য লেখ।

৪

২ সামাজিক পরিবেশের উপর প্রকৃতির প্রভাব

মানুষের সৃষ্ট উপাদান নিয়ে সামাজিক পরিবেশ গঠিত হয়। যেমন, বাড়ি, বিদ্যালয়, খেলার মাঠ ইত্যাদি। একই সাথে সমাজের বিভিন্ন কাজ যেমন, কৃষি এবং পরিবহন ব্যবস্থাও সামাজিক পরিবেশের অংশ।

আমাদের সামাজিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। কোনো অঞ্চলে ঠান্ডা বেশি আবার কোনো অঞ্চলে গরম বেশি। যেখানে শীত বেশি সেখানে আমরা শীতের প্রকোপ থেকে রক্ষা পাওয়ার জন্য মোটা জামা কাপড় পরি, এ সময়ে আমরা ভিন্ন ধরনের খাবার খাই। এমনভাবে ঘর বাড়ি তৈরি করি যেন ঘর গরম থাকে। শুষ্ক এলাকার গাছ ও ফসল কম জন্মে। এছাড়া যেসব এলাকায় জলাশয় ও নদ - নদী বেশি, সেসব এলাকায় মাছের চাষ বেশি হয় এবং সহজেই সেচের কাজও করা যায়।

সামাজিক পরিবেশও প্রকৃতির উপর প্রভাব ফেলে। তাই আমাদের পরিবেশ নিয়ে সচেতন হতে হবে। আমাদের বেশি করে গাছ লাগানো উচিত। প্রচুর গাছপালা থাকলে আবহাওয়া ঠান্ডা থাকে এবং বৃষ্টিপাত হয়। বৃষ্টি মাটির জন্য উপকারী। গাছ থেকে আমরা বাড়ি ও আসবাবপত্র তৈরির কাঠ পাই।

৫

ক । এসো বলি

পৃষ্ঠা ২ ও ৪ দেখ, সেখানে চার ধরনের যানবাহনের ছবি দেওয়া আছে। যানবাহনগুলো ভিন্ন ভিন্ন পরিবেশে কেন উপযুক্ত তা শিক্ষকের সহায়তায় শ্রেণিতে আলোচনা কর।

খ এসো লিখি

প্রাকৃতিক পরিবেশ কীভাবে আমাদের সামাজিক কাজকে প্রভাবিত করে তার উদাহরণ দাও।

বৃষ্টিভেজা পরিবেশ

শুষ্ক পরিবেশ

-

-

-

-

-

-

-

-

গ । আরও কিছু করি

প্রাকৃতিক পরিবেশের উপর জলবায়ুর প্রভাব আলোচনা কর।

তোমার দেখা একটি বাড়ির প্রাকৃতিক পরিবেশের ছবি আঁক।

ঘ । যাচাই করি

প্রাকৃতিক পরিবেশের উপর সমাজের প্রভাব কমাতে আমরা কী করতে পারি?

৬

About

Title
Bangladesg
Author
YPSA
Date
2022-02-11T21:36:37Z

Progress

Section: অধ্যায় ১

31%

31%

Accessibility

The publisher's accessibility information for the original EPUB.

Ways of reading

  • No information about appearance modifiability is available
  • No information about nonvisual reading is available

Conformance

  • No information is available

Settings

Reading settings

100%

100%