অধ্যায় ৫

মূল্যবোধ ও আচরণ

১ ভালো হওয়া ও ভালো কাজ করা

পূর্বের অধ্যায়ে অধিকারগুলো আমরা জেনেছি। এই অধ্যায়ে মূল্যবোধ ও ভালো আচরণের জন্যে আমাদের নিজেদের দায়িত্ব ও কর্তব্যগুলো কী জানব।

আমরা জানি, আমাদের সকলেরই পরস্পরের প্রতি ভালো আচরণ করা এবং ভালো সম্পর্ক গড়ে তোলা উচিত। এ ভালো আচরণ করাই হলো নৈতিক গুণ। আমাদের সবারই নৈতিক গুণের অধিকারী হতে হবে।

মূল্যবোধ

মূল্যবোধ হলো আমাদের ভিতরের নৈতিক গুনাবলি। আমরা যে ধরনের আচরণ করে থাকি তা আমাদের নৈতিক গুণাবলি বা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। আমরা আমাদের পরিবার সমাজ ও বিদ্যালয় থেকে মূল্যবোধের শিক্ষা পাই। নিচে এর কিছু উদাহরণ দেওয়া হলো:

মূল্যবোধ

ফলাফল

সততা

অন্যরা আমাদের বিশ্বাস করেন।

ন্যায়নিষ্ঠা

আমরা সকল বন্ধুর প্রতি ন্যায়সঙ্গত আচরণ করি।

শৃঙ্খলা

আমরা সঠিক আচরণ করি ও নিয়ম মেনে চলি।

নম্রতা

অন্যরা অঅমাদের শ্রদ্ধা করেন।

আচরণ

ভালো আচরণের মাধ্যমে আমরা একটি সুষ্ঠু ও সুন্দর সমাজ গড়ে তুলতে পারি। এখানে কয়েকটি ভালো আচরণের উদাহরণ দেওয়া হলো:

  • ছোটদের দেখাশোনা করা

  • বড়দের প্রতি শ্রদ্ধাশীল হওয়া

  • প্রতিবেশীদের শ্রদ্ধা করা

  • কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা

২৫

ক । এসো বলি

পাঠে দেওয়া প্রতিটি মূল্যবোধ সম্পর্কে শিক্ষকের সহায়তায় শ্রেণিতে আলোচনা কর। এগুলো ছাড়াও আরও কিছু মূল্যবোধের উদাহরণ দাও। প্রতিটি মূল্যবোধ কোন কোন ভালো আচরণের মাধ্যমে প্রকাশিত হবে তার উদাহরণ দাও:

খ । এসো লিখি

বাড়িতে কী কী ভালো কাজ করা যায় তার উদাহরণ লেখ। কাজটি জোড়ায় কর।

গ । আরও কিছু করি

মাঝে মাঝে আমরা ভালো আচরণের পরিবর্তে খারাপ আচরণ করে ফেলি। ভালো এবং খারাপ আচরণের প্রভাব কেমন হতে পারে তা নিয়ে ছোট দলে ভুমিকাভিনয় কর।

ঘ । যাচাই করি

ভালো কাজগুলোর পাশে টিকচিহ্ন (√) এবং করা উচিত নয় এমন কাজগুলোর পাশে ক্রসচিহ্ন (×) দাও।

আমাদের বাড়িতে যারা কাজ করেন তাদের সাথে খারাপ ব্যবহার করা।

-

কোনো সহপাঠী পেনসিল আনতে ভুলে গেলে তাকে নিজের পেনসিল দিয়ে সাহায্য করা।

-

পরিবারের অন্যান্য সদস্যদের নানা কাজে সাহায্য করা।

-

অন্যদের মনে কষ্ট দেওয়া।

-

একজন অন্ধলোক রাস্তা পার হওয়ার সময় তাকে সাহায্য না করা।

-

নিজের কাজ নিজে করা।

-

২৬

২। একটি ঘটনা পড়ি

আমরা এই পাঠে আমাদের বয়সী রিপার জীবন সম্পর্কে জানব। প্রতিদিন রিপাকে বিভিন্ন কাজের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। একটি হলো ভালো কাজ যা করা উচিত অপরটি হলো যা করা উচিত নয় এমন কাজ। নিচের ছকটি দেখ। সেখানে কাজের তালিকা দেওয়া আছে। তালিকাটি থেকে ভালো কাজের সিদ্ধান্তের পাশে টিকচিহ্ন (√) এবং করা উচিত নয় এমন কাজের পাশে ক্রসচিহ্ন (×) দাও।

-

সকালে রিপা ঘুম থেকে উঠে।

সে দেরি করে ঘুমাতে যায়।

-

-

খাবার তৈরি করতে সাহায্য করে।

খাওয়ার পর থালা বাটি যেখানে সেখানে রেখে দেয়।

-

-

বিদ্যালয়ে সে দেরি করে উপস্থিত হয়।

রিপা বিদ্যালয়ে সঠিক সময়ে আসে।

-

-

শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর দিতে চেষ্টা করে।

সহপাঠীদের নিয়ে হাসাহাসি করে।

-

-

না বলে সহপাঠীর কলম নেয়।

সে শ্রেণিকক্ষ পরিষ্কার রাখে।

-

-

শ্রেণিকক্ষ থেকে দৌড়ে বের হয়ে যায়।

ছুটির পর সহপাঠীদের জন্য অপেক্ষা করে।

-

-

সে বাড়িতে অনেক আওয়াজ করে।

দাদুকে সময়মতো ওষুধ দেয়।

-

-

ভাইবোনদের পড়ালেখায় সাহায্য করে।

বাড়িতে সে অনেক রাত পযন্ত জেগে থাকে।

-

২৭

ক । এসো বলি

রিপার ভালো কাজের সিদ্ধান্তগুলো শিক্ষকের সহায়তায় শ্রেণিতে জোড়ায় আলোচনা কর।

খ । এসো লিখি

নিচের শব্দুগলো সঠিক স্থানে লেখ। কাজটি জোড়ায় কর। মনে রেখ মূল্যবোধ হলো বিশ্বাস এবং আচরণ হলো তার প্রকাশ বা কাজ।

সদয় আচরণ

বিবেচনা করা

অন্যদের সাহায্য করা

সময়ানুবর্তিতা

সত্যবাদিতা

সাবার সাথে ভাগ করে খাবার খাওয়া

মূল্য বোধ

ভালো আচরণ

-

-

-

-

-

-

-

-

গ । আরও কিছু করি

এসো লিখিতে দেওয়া তালিকাটি ছাড়াও আরও কিছু মূল্যবোধ ও ভালো আচরণের তালিকা তৈরি কর।

ঘ । যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও।

নিচের কোনটি মূল্যবোধের উদাহরণ?

ক. বিপদে সাহায্য করা

খ. সবার সাথে মিলেমিশে থাকা

গ. সবাইকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়া

ঘ. সত্যবাদিতা

২৮

About

Title
Bangladesg
Author
YPSA
Date
2022-02-11T21:36:37Z

Progress

Section: অধ্যায় ৫

46%

46%

Accessibility

The publisher's accessibility information for the original EPUB.

Ways of reading

  • No information about appearance modifiability is available
  • No information about nonvisual reading is available

Conformance

  • No information is available

Settings

Reading settings

100%

100%