অধ্যায় ৬

পরমতসহিষ্ণুতা

১। অধিকাংশের মত গ্রহণ

মিতু ও রাতুলের কথা শুনি:

আমরা নিজেদের মত প্রকাশ করব। আমরা অন্যের মত শুনব। সবার মতামতকে শ্রদ্ধা করব।

আমরা অধিকাংশের মতামত গ্রহণ করব।

অন্যের মতকে সম্মান করাকে বলে পরমতসহিষ্ণুতা। পরমতসহিষ্ণুতা একটি প্রধান সামাজিক গুণ। তাই সবার মতামত ধৈর্যসহকারে শোনা উচিত। সবার মতামতের গুরুত্ব আছে। আমাদের সবাইকে পরমতসহিষ্ণু হতে হবে। যেকোনো বিষয়ে বিভিন্নজনের বিভিন্ন মত থাকতে পারে। তবে অধিকাংশ মানুষ যে মতটি সঠিক মনে করে সেটিই গ্রহণ করা উচিত। এই প্রক্রিয়াকে গণতন্ত্র বলা হয়। আমাদের উচিত অধিকাংশের মতামতকে প্রাধান্য দেওয়া। এই প্রক্রিয়ার তিনটি ধাপ আছে।

মত প্রকাশ

---->

শোনা

---->

সিদ্ধান্ত নেওয়া

বাড়ি

বাড়িতে কে কোন কাজ করবে সে বিষয়ে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। যেমন, বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, কী রান্না করা হবে ইত্যাদি।

বিদ্যালয়

বিদ্যালয়ে যে পরিস্থিতিগুলোতে মতামত প্রকাশ, শোনা ও সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে-

  • মাঠে কোন খেলাটি খেলা হবে?

  • শ্রেণিতে কে কোথায় বসব?

  • কোন বিষয়টি পড়ব?

২৯

ক । এসো বলি

‘বিদ্যালয়ে’ যে তিনটি পরিস্থিতি সম্পর্কে বলা হয়েছে শিক্ষকের সহায়তায় সেগুলো থেকে যেকোনো একটি পরিস্থিতি বাছাই কর ও মতামত দাও।

  • মত প্রকাশ করা

  • পরস্পরের মতামত শ্রদ্ধার সাথে শোনা

  • অধিকাংশের মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া

খ । এসো লিখি

বাড়িতে কে কোন কাজ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার একটি পরিকল্পনা কর। নিচে সিদ্ধান্ত নেওয়ার ধাপগুলো লেখ।

মতামত প্রকাশ

-

শোনা

-

সিদ্ধান্ত নেওয়া

-

গ । আরও কিছু করি

এমন একটি পরিস্থিতির কথা ভাব যেখানে প্রত্যেকেরই আলাদা মত আছে। নিজের মত প্রকাশ কর এবং অন্যদের মতমতা ধৈর্য সহকারে শোনো। এরপর অধিকাংশের মতের ভিত্তিতে একটি সিদ্ধান্ত গ্রহণ কর। সম্পূর্ণ বিষয়টি ছোট দলে ভুমিকাভিনয় করে দেখাও।

ঘ । যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও।

অন্যেরা যখন মত প্রকাশ করে তখন আমাদের কী করা উচিত?

ক) কথা বলা

খ) জোরে আওয়াজ করা

গ) ধৈর্য সহকারে শোনো

ঘ) নিজের খুশি মতো কাজ করা

৩০

২ একটি ঘটনা

নিচের ঘটনাটি পড়ি:

বার্ষিক পরীক্ষা শেষে শ্রেণির শিক্ষার্থীরা শিক্ষা সফরে নিয়ে যাওয়ার জন্য শিক্ষককে অনুরোধ করল। শিক্ষক জানতে চাইলেন তারা শিক্ষা সফরে কোথায় যেতে চায়। কেউ বলল চিড়িয়াখানায় যাবে। কেউ যেতে চাই শিশুপার্ক। অন্যরা বিভিন্ন জায়গায় যেতে চাইল। কেউই ভালো করে কারো কথা শুনল না। সবাই নিজ নিজ পছন্দের জায়গায় যাওয়ার জন্য হট্টগোল করতে লাগল। তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। ফলে তাদের আর শিক্ষা সফরে যাওয়া হলো না।

নিচের প্রশ্নগুলো নিয়ে ভাব :

১. শিক্ষার্থীরা কেন শিক্ষা সফরে যেতে পারল না?

২. তারা কি পরস্পরের মতামত শ্রদ্ধা সহকারে শুনেছিল?

৩. শিক্ষার্থীদের আচরণ কিরূপ হওয়া উচিত ছিল?

৪. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা না থাকলে কী ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে?

৩১

ক । এসো বলি

পাশের পৃষ্ঠায় দেওয়া প্রশ্নগুলোর উত্তর শিক্ষকের সহায়তায় আলোচনা কর:

খ । এসো লিখি

গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণে তিনটি ধাপ অনুযায়ী শিক্ষার্থীদের আচরণ কেমন হওয়া উচিত ছিল তা জোড়ায় আলোচনা কর ও লেখ।

মতামত প্রকাশ

-

শোনা

-

সিদ্ধান্ত নেওয়া

-

গ । আরও কিছু করি

তোমাদের সবার আগ্রহ আছে এমন একটি বিষয় নিয়ে শ্রেণিতে বিতর্কের আয়োজন কর। বিতর্কে দুই পক্ষের মতামত সঠিকভাবে ব্যক্ত করার জন্য একজন করে বক্তা ঠিক কর। অন্যরা দুইজন বক্তার কথা শুনবে ও নিজেদের মতামত প্রকাশ করবে। সবশেষে যার বক্তব্য পছন্দ হবে তাকে ভোট দেবে। এর মাধ্যমে অধিকাংশের মতামতের উপর ভিত্তি করে সিদ্ধান্ত গ্রহণ করা যাবে।

ঘ । যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন (√) দাও:

ক. সবার মতামত গ্রহণ করা

খ. শুধু নিজের মত প্রকাশ করা

গ. নিজের মত অনুযায়ী কাজ করা

ঘ. অন্যের কথা না শোনা

৩২

About

Title
Bangladesg
Author
YPSA
Date
2022-02-11T21:36:37Z

Progress

Section: অধ্যায় ৬

50%

50%

Accessibility

The publisher's accessibility information for the original EPUB.

Ways of reading

  • No information about appearance modifiability is available
  • No information about nonvisual reading is available

Conformance

  • No information is available

Settings

Reading settings

100%

100%