অধ্যায় ৯

এলাকার উন্নয়ন

১ গ্রামাঞ্চল

আমাদের মধ্যে কেউ গ্রামে আবার কেউ শহরে বাস করেন। গ্রামাঞ্চলে যারা বাস করেন, তাদের সামাজিক পরিবেশের উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ-সুবিধা প্রয়োজন।

  • শিক্ষা-প্রতিষ্ঠান

  • যাতায়াতের জন্য রাস্তাঘাট, সেতু, বাঁশের সাঁকো অথবা কালভার্ট

  • নিরাপদ খাবার পানির জন্য নলকূপ

  • প্রতিটি বাড়িতে স্বাস্থ্যসম্মত পায়খানা

  • ময়লা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা

  • জলাবদ্ধতা মুক্ত রাখার জন্য নালা এবং খাল

  • পুকুর

  • ফসলের খেতে পানিসেচের ব্যবস্থা

  • বিদ্যুৎ সুবিধা

  • ধর্মীয় প্রতিষ্ঠান

  • সাংস্কৃতিক প্রতিষ্ঠান

  • হাটবাজার

  • খেলার মাঠ

যদি এই সুবিধাগুলো পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের উচিত তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বারকে জানানো। তারপর সকলে মিলে স্থানীয় পর্যায়ে গ্রামীণ সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারে। যেমন, বাঁশের সাঁকো নির্মাণ, খাবার পানি বিশুদ্ধকরণ, খেলার মাঠ তৈরি ইত্যাদি।

৪৫

ক। এসো বলি

মনে কর তোমরা সবাই মিলে একটি নতুন গ্রাম গড়তে যাচ্ছ। পাঠে উল্লেখিত সুযোগ-সুবিধার মধ্যে কোনগুলো সবচেয়ে প্রয়োজন? গুরুত্বের ভিত্তিতে একটি তালিকা তৈরি কর। কাজটি শিক্ষকের সহায়তায় সকলে মিলে কর।

খ। এসো লিখি

তোমাদের এলাকায় যে সকল উন্নয়ন করতে হবে সেগুলোর একটি তালিকা তৈরি কর। যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা আগে লেখ। কাজটি জোড়ায় কর।

গ। আরও কিছু করি

‘এসো লিখি’ তে যে তালিকাটি তৈরি করেছ তার মধ্য থেকে -

  • কোনগুলো নতুন নির্মাণ কাজ?

  • কোনগুলো মেরামতের কাজ?

  • কোন কাজগুলো অনেক ব্যয়সাপেক্ষ?

  • এই কাজগুলো করতে কী ধরনের উপকরণ প্রয়োজন হবে?

  • কোন কাজগুলো স্থানীয় জনগণ মিলে করতে পারে? কীভাবে?

ঘ। যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন () দাও।

গ্রামাঞ্চলে নিরাপদ পানির জন্য কোনটির প্রয়োজন সবচেয়ে বেশি?

ক. পুকুর

খ. নদী

গ. নালা

ঘ. নলকূপ

৪৬

২ শহরাঞ্চল

যারা শহরাঞ্চলে বাস করেন তাদের সামাজিক পরিবেশ উন্নয়নের জন্য নিম্নোক্ত সুযোগ - সুবিধা প্রয়োজন।

  • শিক্ষা-প্রতিষ্ঠান

    • হাসপাতাল

  • চলাচলের জন্য প্রশস্ত রাস্তা

  • ময়লা নিষ্কাশনের জন্য নালা বা ড্রেন

  • ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন

  • নিরাপদ খাবার পানির ব্যবস্থা

  • বিদ্যুৎ সুবিধা

  • গ্যাস ব্যবস্থা

  • রাস্তার বাতি

  • ধর্মীয় প্রতিষ্ঠান

  • সাংস্কৃতিক প্রতিষ্ঠান

  • বাজার

  • পার্ক

  • খেলার মাঠ

এসব সুযোগ-সুবিধা যদি পর্যাপ্ত না হয় তাহলে স্থানীয় জনগণের দায়িত্ব হলো সিটি কর্পোরেশন/পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে জানানো। এলাকার সকলে মিলে শহরাঞ্চলের সুবিধাগুলোর উন্নয়নে কাজ করতে পারেন। যেমন, সেতু মেরামত করা, ময়লা নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, বৃক্ষরোপণ, খেলার মাঠ খেলার উপযোগী রাখা ইত্যাদি।

৪৭

ক। এসো বলি

পৃষ্ঠা নং ৪৪ ও ৪৬ এ উল্লিখিত সুযোগ-সুবিধাগুলো নিয়ে আলোচনা কর। শহরাঞ্চল ও গ্রামাঞ্চলের কোন সুবিধাগুলো একই এবং কোনগুলো আলাদা? কেন?

কাজটি ছোট দলে ভাগ হয়ে কর।

খ এসো লিখি

আগের পাঠের ৪৫ নম্বর পৃষ্ঠার ‘এসো লিখি’ অংশে যে উন্নয়নের তালিকা তৈরি করেছ তা নাও। এখন, কী কী নির্মাণ বা মেরামত করতে হবে তা জানিয়ে স্থানীয় পরিষদে একটি চিঠি লেখ। সুন্দর করে গুছিয়ে লেখ যেন তারা তোমার চিঠি পড়ে বিষয়টির প্রতি মনোযোগী হন।

গ। আরও কিছু করি

এলাকার উন্নয়ন কর্মকান্ড যারা পরিচালনা করেন তাদের সম্পর্কে আরও তথ্য খুঁজে বের কর। তোমার সুপারিশ যার কাছে লিখে পাঠাবে তার ঠিকানা কী?

ঘ। যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন ()দাও।

শহরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্য রক্ষায় কোনটি থাকা সবচেয়ে প্রয়োজন?

ক. গাড়ি

খ. ডাস্টবিন

গ. নদী

ঘ. পুকুর

৪৮

About

Title
Bangladesg
Author
YPSA
Date
2022-02-11T21:36:37Z

Progress

Section: অধ্যায় ৯

62%

62%

Accessibility

The publisher's accessibility information for the original EPUB.

Ways of reading

  • No information about appearance modifiability is available
  • No information about nonvisual reading is available

Conformance

  • No information is available

Settings

Reading settings

100%

100%