অধ্যায় ১০

এশিয়া মহাদেশ

১. বৃহত্তম মহাদেশ

এশিয়া পৃথিবীর বৃহত্তম মহাদেশ। পৃথিবীর মোট স্থল ভাগের প্রায় তিন ভাগের এক ভাগ এলাকা জুড়ে এশিয়া মহাদেশ অবস্থিত। জনসংখ্যার দিক থেকেও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। পৃথিবীর প্রয় ৬০ ভাগ লোক এ মহাদেশে বাস করেন।

এশিয়া পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এখানে মোট ৪৮টি দেশ আছে। কয়েকটি দেশ মানচিত্রে উল্লেখ করা হলো। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি চীনে অবস্থিত।

এশিয়া একটি বিশাল মাহাদেশ। এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলের জলবায়ু বিভিন্ন ধরনের। এর মাঝখানে আছে মরুভূমি। মরুভূমির আবহাওয়া খুব গরম। এশিয়ার উত্তরে সাইবেরিয়া অবস্থিত। এ অঞ্চলে ঠাণ্ডা এবং তীব্র শীতে তুষারপাত হয়। কোনো কোনো শুষ্ক অঞ্চলে শীতকালে বৃষ্টি হয় কিন্তু গ্রীষ্মকালে বৃষ্টি হয় না (ইরান, ইরাক, জর্ডান, ইসরায়েল)। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় সারা বছর তাপমাত্রা বেশি থাকে এবং বৃষ্টিপাত হয়।

৪৯

ক। এসো বলি

সবাই মিলে এশিয়ার মানচিত্রটি দেখ এবং কয়েকটি দেশের নামের তালিকা তৈরি কর। এ দেশগুলো সম্পর্কে তোমরা কে কী জান? কাজটি শিক্ষকের সহায়তায় কর।

খ। এসো লিখি

এশিয়ার জলবায়ু নিয়ে লেখ। কাজটি জোড়ায় কর।

সবচেয়ে গরম

-

সবচেয়ে ঠান্ডা

-

সবচেয়ে শুষ্ক

-

সবচেয়ে বৃষ্টিবহুল

-

গ। আরও কিছু করি

সবাই মিলে এশিয়ার মানচিত্রটি শ্রেণিকক্ষের দেয়ালে লাগিয়ে দাও। দেশ, সাগর ও মহাসাগরের নামগুলো চিহ্নিত কর ও রং কর।

ঘ। যাচাই করি

মানচিত্র দেখে বামপাশের সাথে ডানপাশের বাক্যাংশের মিল কর:

বামপাশ

ক. এশিয়ার দক্ষিণে

খ. এশিয়ার উত্তরে

গ. এশিয়ার পূর্বে

ঘ. এশিয়ার পশ্চিমে

ডানপাশ

ইউরোপ

আর্কটিক সাগর

ভারতীয় সাগর

প্রশান্ত মহাসাগর

৫০

২ এশিয়ার বিভিন্ন সম্পদ

খাদ্যশস্য

এশিয়ায় উৎপদিত খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা, নারিকেল, মসলা ইত্যাদি প্রধান। ধান ও গম উৎপাদনে এশিয়া পৃথিবীর মধ্যে প্রথম। এশিয়ার অধিকাংশ স্থানেই ধান ও গম উৎপাদিত হয়।

অর্থকরী ফসল

এশিয়ার প্রধান অর্থকরী ফসলগুলো হলো পাট, তুলা, রবার, চা, তামাক ইত্যাদি। এছাড়া প্রচুর পরিমাণে কফি, আখ ও রেশন জন্মে।

খনিজদ্রব্য

এশিয়া মহাদেশে প্রচুর খনিজদ্রব্য রয়েছে। এগুলোর মধ্যে কয়লা, খনিজ তেলও প্রাকৃতিক গ্যাস অন্যতম। এছাড়াও তামা, সোনা, রুপা, অভ্র, ম্যাঙ্গানিজ প্রভৃতি খনিজদ্রব্য প্রচুর পরিমাণে পাওয়া যায়।

শিল্প

শিল্পে এশিয়া মহাদেশ যথেষ্ট উন্নত। এ মহাদেশের জাপান, চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড প্রভৃতি দেশে অনেক শিল্প কারখানা আছে। এশিয়ার শিল্পগুলোর মধ্যে লোহা ও ইস্পাত, বস্ত্র, পশম, কাগজ ও পাট শিল্প উল্লেখযোগ্য।

৫১

ক। এসো করি

এশিয়া মহাদেশের কী কী সম্পদ আছে? শিক্ষকের সহায়তায় শ্রেণিতে আলোচনা কর এবং বল।

খ। এসো লিখি

খাদ্যশস্য ও অর্থকরী ফসলের মধ্যে পার্থক্য লেখ।

গ। আরও কিছু করি

এশিয়ার বনভুমিতে বাঘ, হাতি, হরিণ, বানর ও বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। এই প্রাণীগুলোর ছবি সংগ্রহ কর ও এশিয়ার মানচিত্রকে ঘিরে এদের ছবি দেয়ালে সাজিয়ে দাও।

ঘ। যাচাই করি

উপযুক্ত শব্দ দিয়ে শূণ্যস্থান পূরণ কর।

এশিয়ায় সবচেয়ে বেশি উৎপাদিত হয় …………………………… ..।

৫২

About

Title
Bangladesg
Author
YPSA
Date
2022-02-11T21:36:37Z

Progress

Section: অধ্যায় ১০

65%

65%

Accessibility

The publisher's accessibility information for the original EPUB.

Ways of reading

  • No information about appearance modifiability is available
  • No information about nonvisual reading is available

Conformance

  • No information is available

Settings

Reading settings

100%

100%