অধ্যায় ১৪

আমাদের ইতিহাস

১ প্রাচীন যুগ

এই অধ্যায়ে আমরা প্রাচীনকালের তিনজন রাজা সম্পর্কে জানব। আরও জানব সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে।

রাজা শশাংক

সপ্তম শতকে বাংলায় শশাংক নামে একজন প্রভাবশালী রাজা ছিলেন। তিনি বাংলার স্বাধীন অস্তিত্ব বজায় রেখেছিলেন এবং কর্ণসূবর্ণ ছিল তাঁর রাজধানী। তাঁর শাসনামলে তিনি বাংলার বাইরেও রাজ্যসীমানা বাড়িয়েছিলেন।

রাজা গোপাল

রাজা শশাংকের পর প্রায় একশ বছর ধরে বাংলায় ভীষণ অস্থির অবস্থা বিরাজ করছিল। এরপর অষ্টম শতকে রাজা গোপাল বাংলার সিংহাসনে বসেন। তিনি পাল রাজবংশের প্রতিষ্ঠাতা। এই রাজবংশ বাংলায় প্রায় ৪০০ বছর রাজত্ব করেছিল।

রাজা লক্ষণ সেন

রাজা লক্ষণ সেন দ্বাদশ শতকে বাংলায় রাজত্ব করেন। রাজা লক্ষণ সেন ছিলেন সে রাজবংশের চতুর্থ রাজা। তিন ছিলেন একজন সুপণ্ডিত ও কবি। ১২০৪ খ্রিষ্টাব্দে লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার খিলজী বাংলায় মুসলিম শাসনের সূচনা করেছিলেন।

সামাজিক জীবন

সেই সময়ের সমাজজীবনের মূল ভিত্তি ছিল গ্রাম। তখন মানুষ সনাতন পেশায় নিয়োজিত ছিলেন। যেমন, নাপিত, কামার, কুমার, ধোপা, মুচি ইত্যাদি। সে সময় হিন্দু ও বৌদ্ধ ছিল দুটি প্রধান ধর্ম। নৌকা, গরুর গাড়ি ও পালকি ছিল প্রধান যানবাহন। ভাত ছিল বাঙালির প্রধান খাদ্য। শাকসবজি, ডাল, মাছ ইত্যাদিও খাওয়া হতো। বিনোদনের প্রধান উপাদান ছিল গান, নাচ, পাশা, দাবা, মল্লযুদ্ধ ও কুস্তি খেলা।

অর্থনৈতিক জীবন

কৃষিকাজই ছিল প্রাচীন বাংলার মানুষের প্রধান পেশা। ধান আর আখ ছিল প্রধান ফসল। কুটির শিল্পে তুলা ও রেশম দিয়ে বাংলার কারিগররা নানারকম কাপড় বুনতেন। এসব কাপড় বিদেশেও রপ্তানি করা হতো। সমুদ্রপথে চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলার বণিকেরা বিদেশের সাথে বাণিজ্য করতেন।

৭১

ক। এসো বলি

বাংলার প্রাচীনকালের ইতিহাস সম্পর্কে তুমি যা শুনেছ তা শিক্ষকের সহায়তায় শ্রেণিতে সবার সাথে আলোচনা কর।

  • রাজবংশ কী?

  • প্রাচীনযুগে মানুষের প্রধান পেশা কী ছিল?

খ। এসো লিখি

নিচের তিনজন রাজার বিভন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখ। কাজটি জোড়ায় কর।

শশাংক

গোপাল

লক্ষণ সেন

-

-

-

গ। আরও কিছু করি

নিচে দেওয়া শতাব্দীর ঘটনাপঞ্জি আঁক এবং এই তিনজন রাজার নাম এবং তাদের রাজবংশীয় শাসনামলের সময় উল্লেখ কর।

------

সপ্তম শতক

------

অষ্টম শতক

------

নবম শতক

------

দশম শতক

------

একাদশ শতক

------

দ্বাদশ শতক

ঘ। যাচাই করি

বিভিন্ন রাজার সাথে তাদের শাসনকালের মিল কর।

সপ্তম শতক

লক্ষণ সেন

অষ্টম শতক

শশাংক

দ্বাদশ শতক

গোপাল

৭২

২ মধ্যযুগ

প্রাচীনকালের পরবর্তী সময়ের (মধ্যযুগের) তিনজন রাজা সম্পর্কে আমরা জানব, আরও জানব সেই সময়কার সামাজিক ও অর্থনৈতিক অবস্থা সম্পর্কে।

শামসুদ্দিন ইলিয়াস শাহ

শামসুদ্দিন ইলিয়াস শাহ চতুর্দশ শতকে বাংলার সিংহাসন দখল করেন। তখন ছিল বাংলায় মুসলিম শাসনামল। তাঁর প্রধান সাফল্য হলো তিনি দিল্লির সুলতানদের কবল থেকে বাংলার স্বাধীনতা বজায় রাখেন। ইলিয়াস শাহী বংশের শাসনের সূচনা করেন। তাঁর শাসনামলে দেশীয় ভাষা, সাহিত্য, পন্ডিত ও কবিদের সমাদর বাড়ে।

ঈসা খাঁ

বাংলার স্বাধীনতার জন্য ষোড়শ শতকে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। তিনি সোনারগাঁও এর জমিদার ছিলেন। বাংলার স্বাধীনতার জন্য ষোড়শ শতকে দিল্লির মোগল সম্রাট আকবরের সাথে তিনি যুদ্ধ করেন। ঈসা খাঁ মৃত্যুর পূর্ব পর্যন্ত বাংলায় মোগলদের অধীনতা মানেন নি।

শায়েস্তা খান

বাংলা মোগলদের অধীনে চলে গেলে সপ্তদশ শতকে মোগলরা শায়েস্তা খানকে বাংলার সুবেদার নিযুক্ত করেন। তাঁর আমলে সুশাসন ছিল। এসময় চাল খুব সস্তা ছিল। টাকায় আট মন চাল পাওয়া যেত। শায়েস্তা খান এ অঞ্চল থেকে জলদস্যুদের বিতাড়িত করেন।

সামাজিক অবস্থা

বাংলায় তখন হিন্দু, মুসলমান এবং বৌদ্ধসহ অন্যন্যা সম্প্রদায়ের মানুষ মিলেমিশে সম্প্রীতির সাথে বাস করতেন। মধ্যযুগের শাসকদের আনুকূল্যে বাংলাভাষা এবং সাহিত্য ব্যাপকভাবে বিকশিত হয়। এসময় বাংলায় গড়ে উঠেছিল ঐতিহ্যবাহী কুটির শিল্প। কুটির শিল্পের কারিগররা ছিলেন অত্যন্ত পারদর্শী। মধ্যযুগের পোশাক এবং খাদ্যাভাস ছিল প্রাচীন যুগের মতোই।

অর্থনৈতিক অবস্থা

এ যুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক। এসময় সুতার তৈরি মসলিন এবং রেশমের কাপড় অনেক প্রসিদ্ধ ছিল। হাতির দাঁতের শিল্প ও কাঠের কাজে বাংলার শিল্পীরা পারদর্শী ছিলেন। আমদানি থেকে রপ্তানি বাণিজ্য এসময় বেশি ছিল। চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি হতো চাল, চিনি, আদা, হলুদ, মসলিন এবং অন্যান্য ধরনের কাপড় । বাণিজ্য কেন্দ্র হিসেবে চট্টগ্রাম সুপরিচিত ছিল।

৭৩

ক। এসো বলি

বাংলার মধ্যযুগের ইতিহাস সম্পর্কে তুমি যা জান তা শিক্ষকের সহায়তায় শ্রেণিতে আলোচনা কর।

  • কখন বাংলা সাহিত্যের বিকাশ ঘটে?

  • মোগলরা কোন স্থান হতে শাসনকার্য পরিচালনা করত ?

খ। এসো লিখি

নিচের তিনজন রাজার বিভিন্ন অর্জন এবং তাদের শাসনকাল লেখ। কাজটি জোড়ায় কর।

শামসুদ্দিন ইলিয়াস শাহ

ঈসা খাঁ

শায়েস্তা খান

-----

-----

-----

গ। আরও কিছু করি

আগের পাঠে তোমার আঁকা ঘটনাপঞ্জিটির সাথে বাংলার মধ্যযুগ যোগ কর। এই সময়কাল সম্পর্কে আরও কিছু ঘটনা খুঁজে বের করতে চেষ্টা কর।

ঘ। যাচাই করি

বিভিন্ন শাসকদের সাথে তাদের শাসনামলের মিল কর:

চতুর্দশ শতক

শায়েস্তা খান

ষোড়শ শতক

শামসুদ্দিন ইলিয়াস শাহ

সপ্তদশ শতক

ঈসা খাঁ

৭৪

About

Title
Bangladesg
Author
YPSA
Date
2022-02-11T21:36:37Z

Progress

Section: অধ্যায় ১৪

81%

81%

Accessibility

The publisher's accessibility information for the original EPUB.

Ways of reading

  • No information about appearance modifiability is available
  • No information about nonvisual reading is available

Conformance

  • No information is available

Settings

Reading settings

100%

100%