অধ্যায় ১৫

আমাদের মুক্তিযুদ্ধ

১ ভাষা আন্দোলন: ১৯৫২

১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পাকিস্তানের দুটি ভাগ ছিল। একটি পূর্ব পাকিস্তান এবং অপরটি পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের রাজধানী ছিল পশ্চিম পাকিস্তানে। আর তাই পশ্চিম পাকিস্তানিরা শিক্ষা, কর্মসংস্থান এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধা ভোগ করত। পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। পুলিশ সে মিছিলে গুলিবর্ষণ করে। সেখানে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউরসহ অনেকেই শহিদ হন।

ভাষা শহিদদের স্মরণে ঢাকায় শহিদ মিনার গড়ে তোলা হয়। এছাড়া অনেক শিক্ষা প্রতিষ্ঠানেও ছোট ছোট শহিদ মিনার গড়ে তোলা হয়েছে। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আমরা শহিদ দিবস হিসেবে পালন করি। মাতৃভাষার মর্যাদাকে ধরে রাখার জন্য প্রতিবছর বিশ্বজুড়ে দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে পালিত হয়।

৭৫

ক। এসো বলি

শিক্ষকের সহায়তায় শ্রেণিতে প্রশ্নগুলোর উত্তর দাও।

  • পশ্চিম পাকিস্তানিরা কী কী সুযোগ সুবিধা ভোগ করত?

  • পশ্চিম পাকিস্তানিরা কোন ভাষা রাষ্ট্রভাষা হিসেবে চালু করতে চেয়েছিল?

  • কোন তারিখে মিছিল বের হয়েছিল?

  • ভাষা আন্দোলনে কারা শহিদ হয়েছিলেন?

  • দিনটিকে কীভাবে স্মরণ করা হয়?

খ। এসো লিখি

তোমাদের বিদ্যালয়ে বিগত শহিদ দিবস (আন্তর্জাতিক মাতৃভাষা দিবস) কিভাবে পালিত হয়েছিল তার বর্ণনা লেখ।

গ। আরও কিছু করি

১৯৫২ সালের আন্দোলন সম্পর্কে আরও তথ্য সংগ্রহ কর।

১৯৫২ থেকে ১৯৭১ সাল পর্যন্ত যারা শহিদ হয়েছেন তাদের ছবি নিয়ে অ্যালবাম তৈরি কর। ছবিগুলোর নিচে তাদের নাম লেখ।

ঘ। যাচাই করি

শূন্যস্থান পূরণ কর :

একুশে ফেব্রুয়ারিতে আমরা পালন করি …………………………………… ..।

৭৬

২ গণ অভ্যুস্থান : ১৯৬৯

ভাষা আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানে রাজনৈতিক দলগুলোর শক্তিশালী জোট গঠিত হয়। এই জোটের নাম ‘যুক্তফ্রন্ট’। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয়ী হয়। এর ফলে পাকিস্তানের সরকারে তাদের স্থান শক্তিশালী হয়। পাকিস্তানি শাসকগোষ্ঠী যুক্তফ্রন্ট সরকার ভেঙে দেয়। ফলে এ দেশের সার্বিক অবস্থার অবনতি ঘটে।

১৯৬৬ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তির দাবি ছয় দফা উত্থাপন করেন। এর মাধ্যমে পূর্ব পাকিস্তানে স্বায়ত্তশাসনের দাবি তোলেন বঙ্গবন্ধু। একারণে বঙ্গবন্ধুসহ আরও অনেকের বিরুদ্ধে মামলা দেওয়া হয় এবং তাঁদের কারাগারে বন্দী করা হয়। এই মামলাটি আগরতলা মামলা নামে পরিচিত। অসংখ্য ছাত্র ও সাধারণ মানুষ এ গ্রেফতারের প্রতিবাদ জানান। বঙ্গবন্ধুসহ সকল কারাবন্দীকে মুক্ত করার জন্য ছাত্র-জনতা আন্দোলন শুরু করেন এবং তা একসময় গণ অভ্যুত্থানে রুপ নেয় যা ৬৯ এর গণ অভ্যুত্থান নামে খ্যাত। শহিদ হন শিক্ষক, ছাত্রসহ অনেকে। গণ অভ্যুত্থানের চার শহিদের ছবি নিচে দেওয়া হলো:

এই অভ্যুত্থানের ফলে পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগে বাধ্য হন এবং নতুন প্রেসিডেন্ট হন ইয়াহিয়া খান। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ১৯৭০ সালের সাধারণ নির্বাচনে নিরুঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করলেও ইয়াহিয়া খান আওয়ামী লীগকে সরকার গঠন করতে দেয়নি। ফলে পূর্ব পাকিস্তানে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়।

৭৭

ক। এসো বলি

শিক্ষকের সহায়তায় প্রশ্নগুলোর উত্তর দাও:

  • ১৯৫৪ সালের নির্বাচনে কারা জয়লাভ করেছিল?

  • ছয় দফা দাবির উদ্দেশ্য কী ছিল?

  • কিসের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল?

  • অভ্যুত্থানে কারা শহিদ হয়েছিলেন?

  • ১৯৬৯ সালে পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট কে হয়েছিলেন?

  • ১৯৭০ সালের নির্বাচনে কারা জয়লাভ করে?

খ। এসো লিখি

নিচের সালগুলোতে কী ঘটেছিল?

১৯৫২ ……………………………………………………………………………………………

১৯৫৪……………………………………………………………………………………………

১৯৬৬ ………………………………………………………………………………………..

১৯৬৯ …………………………………………………………………………………………

১৯৭০ …………………………………………………………………………………………

গ। আরও কিছু করি

তোমাদের এলাকায় একজন মুক্তিযোদ্ধাকে শ্রেণিতে আমন্ত্রণ জানাও এবং ১৯৬৯ থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাপ্রবাহ তাঁর কাছ থেকে শোন।

ঘ। যাচাই করি

সঠিক উত্তরের পাশে টিকচিহ্ন দাও

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ছয় দফা দাবি উত্থাপন করেন?

ক. ১৯৬৯

খ. ১৯৬৬

গ. ১৯৭০

ঘ. ১৯৫৪

৭৮

৩ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ

১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এই জনসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশে স্বাধীনতার ডাক দিয়ে বলেন- “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ”

১৬ই মার্চ থেকে ২৫শে মার্চ পর্যন্ত ইয়াহিয়া খানের সাথে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আলোচনা করেন। সব আলোচনা ব্যর্থ করে দিয়ে ২৫শে মার্চের ‘কালো রাতে’ পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইনস, ইপিআর সদর দপ্তর ও ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে। অসংখ্য ছাত্র, শিক্ষক, পুলিশ, ইপিআর ও সাধারণ নারী-পুরুষকে তারা হত্যা করে। এ কালো রাতেই বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের আগে অর্থাৎ ২৬শে মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু ওয়্যারলেস বার্তায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এর ভিত্তিতে ২৬শে মার্চ শুরু হয় আমাদের স্বাধীনতা সংগ্রাম।

১৯৭১ সালের ১০ই এপ্রিল বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এ সরকার মুজিব নগর সরকার নামে পরিচিত। বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। এ সরকার মুক্তিযুদ্ধে অংশগ্রহণে জনগণকে উৎসাহিত করে এবং যুদ্ধ পরিচালনার জন্য ‘মুক্তিবাহিনী’ গঠন করে। মুক্তিযুদ্ধে সকল শ্রেণি পেশার বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরাও অংশগ্রহণ করেছিলেন।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত মোট নয় মাস মুক্তিযুদ্ধ চলে। এ যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ শহিদ হন, অসংখ্য মানুষ পঙ্গু হন, অনেকেই ঘরবাড়ি হারান। রাজাকার-আলবদর নামে পরিচিত কিছু সংখ্যক বাঙালি পাকিস্তানিদের পক্ষে হত্যা, অগ্নিসংযোগ ও বর্বর নির্যাতন চালায়। তারা যুদ্ধাপরাধী। তাদের বর্বর নির্যাতন ও পাকিস্তানের হানাদার বাহিনীর নিষ্ঠুর গণহত্যা মুক্তিবাহিনীকে দমাতে পারেনি। অবশেষে বাংলাদেশ স্বাধীন হয় এবং স্বাধীন ভূ-খন্ডের পাশাপাশি আমরা পাই একটি নতুন মানচিত্র, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত।

৭৯

ক। এসো বলি

সবাই মিলে প্রশ্নগুলোর উত্তর দাও :

  • ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?

  • ইয়াহিয়া খানের সাথে কতদিন ধরে আলোচনা হয়েছিল?

  • ২৫এ মার্চে কী ঘটেছিল?

  • ১০ই এপ্রিল কী ঘটেছিল?

  • কয়মাস ধরে মুক্তিযুদ্ধ চলেছিল?

  • মুক্তিবাহিনীতে কারা যোগদান করেছিলেন?

খ। এসো লিখি

১৯৭১ সালের নিম্নের দিনগুলোতে কি ঘটেছিল?

৭ই মার্চ ………………………………………………………………………………………….

১৬ মার্চ ………………………………………………………………………………………..

২৫এ মার্চ …………………………………………………………………………………………

২৬এ মার্চ ………………………………………………………………………………………

১০ই এপ্রিল ……………………………………………………………………………………...

১৬ই ডিসেম্বর ……………………………………………………………………………….

গ। আরও কিছু করি

তোমাদের পরিবার ও আশেপাশের বয়স্ক মানুষদের কাছ থেকে ১৯৭১ সালের ঘটনা শোন। সম্ভব হলে স্মৃতিচারণের জন্য বিদ্যালয়ে তাদের আমন্ত্রণ জানাও।

ঘ। যাচাই করি

বাক্যটি সম্পূর্ণ কর :

১৯৭১ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ …………………………………………………।

৮০

About

Title
Bangladesg
Author
YPSA
Date
2022-02-11T21:36:37Z

Progress

Section: অধ্যায় ১৫

85%

85%

Accessibility

The publisher's accessibility information for the original EPUB.

Ways of reading

  • No information about appearance modifiability is available
  • No information about nonvisual reading is available

Conformance

  • No information is available

Settings

Reading settings

100%

100%